আন্তর্জাতিক ডেস্ক: ১৪ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল সৎ বাবা। দু’বছরেরও বেশি সময় ধরে আসানসোল(Asansol) আদালতে চলা এই মামলার শুনানি শেষে মঙ্গলবার ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন অতিরিক্ত জেলা জজ বা এডিজে (দ্বিতীয়) শরণ্যা সেন প্রসাদ।
আগামী ২০ অগাস্ট দোষী সাব্যস্তর বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন বলে এদিন জানান এই মামলার সরকারি আইনজীবী তাপস উকিল।
জানা গিয়েছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি জামুড়িয়া থানায় দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগ, মেয়েকে তাঁর স্বামী লাগাতার ধর্ষণ করেছে। মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

