স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলের গত আসরে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রাম ভাইকিংসে খেলা এ ব্যাটসম্যান জায়গা পাননি বঙ্গবন্ধু বিপিএলে। খেলোয়াড় ড্রাফটে তাকে নেয়নি কোনো দল। ..
তবে প্লেয়ার ড্রাফটে অবিক্রীত থাকলেও কোনো দল তাঁকে দলভুক্ত করলে খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আশরাফুল। অনেক দলই দেশি খেলোয়াড়ের কোটা পূরণ না করায় প্লেয়ার ড্রাফটে অবিক্রীত ক্রিকেটারদের দল পাওয়ার সুযোগ রয়েছে এখনো।
আশরাফুল বলেন, ‘কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি। দল পাওয়া বা না পাওয়া তো আমার হাতে নেই। যেটা আমার হাতে সেটা করার চেষ্টা করব। সামনে বিসিএল হবে, প্রিমিয়ার লিগ হবে। এগুলোর জন্য প্রস্তুত হব।’
ফ্র্যাঞ্চাইজি প্রথা না থাকায় এবার বিপিএলে নেই চিটাগং ভাইকিংস, যে দলে সর্বশেষ বিপিএল খেলেছেন আশরাফুল। তবে বোর্ডের অধীনে থাকা কোনো দল তাকে দলভুক্ত করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
