Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ক্ষমতায় আসার আগেই আওয়ামী নেতাকে গুলি করে হত্যা করলো বিএনপি

News Tangail

নিউজ ডেস্ক : নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে মো. হানিফ (২৪) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে বিএনপি কর্মীরা। এসময় নুরুল ইসলাম (২৭) নামের আরেক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি এওজবালিয়া ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

এঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী একরামুল করিম চৌধুরী অভিযোগ করেছেন সকাল থেকে জামায়াত বিএনপির নেতারা বিভিন্ন স্থানে তাণ্ডবলীলা চালিয়েছে।

তিনি জানান, নোয়াখালী-৫ আসনে কবিরহাটে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইলসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি জানান, দত্তের হাট বাজার এবং করিমপুরের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এরপর বিকেল পোনে ৫ টায় এওজবালিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. শাহজাহানের নির্দেশে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিজভির নেতৃত্বে হানিফকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত হয়েছে মনে করে পায়ে গুলি করে।

এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম রিজভীর বাড়িতে উঠান বৈঠক চলছিল। পরে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে হামলা চালায়। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে যুবলীগ নেতা হানিফ কীভাবে নিহত হয়েছে তা জানেন না তিনি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম জানান, তার দুই পায়ে গুলি ও মাথা’সহ শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version