Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৯ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বের হয়।

এ সময় মিছিলটি পুলিশি বাধায় পন্ড হলে পরে বিশ্বাস বেতকা গুডাউন বাজারের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, শুকুর মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা কৃষক দলের সভাপতি টিপু হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমান কবির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপি’র অঙ্গসংগঠনের অন্যন্য নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version