নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির একাংশ, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সাবেক দপ্তর সম্পাদক আনিছুর রহমান, করুটিয়া সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আব্দুল মান্নান বাবুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুখ আহম্মেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোর্শেদুল খান টিটু, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, যুগ্ম সম্পাদক মামুন খান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবকদলের নেতা বিন আরিফ সরকার চাঁদ, মির্জা আনোয়ার সাদাৎ মানিক, লিখনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসা দিতে হবে। তা নাহলে টাঙ্গাইলের সকল বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে কঠর আন্দোলন হাতে নিতে বাধ্য হবো আমরা।
