Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গত ১০০ দিনে করোনা শূন্য নিউজিল্যান্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ১০০ দিনে নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ নেই। করোনা সংক্রমণের পর দেশটি তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

সরকারি ভাবে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এখনও সতর্ক থাকা প্রয়োজন। নইলে ভিয়েতনাম বা অস্ট্রেলিয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

সময়মতো ভাইরাস নিয়ন্ত্রণে আনতে পেরে নিউজিল্যান্ড প্রশংসিত হচ্ছে বিশ্বের দরবারে। ঠিক কেমন করে ৫০ লাখের জনসংখ্যার এই দেশ করোনাকে নিয়ন্ত্রণ করেছে তা নিয়েও চর্চাও হয়েছে বিস্তর। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডারনেরও প্রশংসা করছেন সকলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version