Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গরম দুধের সঙ্গে এক চিমটে দারুচিনির যত গুণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দুধের সঙ্গে সামান্য দারুচিনি মেশালে আপনি তা থেকে পেতে পারেন বেশ কিছু উপকার। দুধ ক্যালসিয়ামের উৎস, তার সাথে দারুচিনি মেশালে আপনার মেটাবলিজম মাত্রা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনি পেতে পারেন প্রোটিন, ভিটামিন বি ১২,পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, থায়ামিন, ভিটামিন এ এবং সেলিনিয়ম। তাছাড়াও এর অন্য বহু পুষ্টিকর গুণও রয়েছে। চলোন তাহলে  জেনে নেই দারুচিনি যুক্ত দুধের গুণাগুণ সম্পর্কে …
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই দুধ খুবই উপকারী। এই দুধ আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত এই দুধ পান করলে অবশ্যই লাভবান হবেন।
প্রতিদিন সুন্দর ঘুমের জন্য রাতে ঘুমের আগে যদি দুধ পানের অভ্যাস থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আজ থেকেই অভ্যাস করে ফেলুন। তবে অবশ্যই তাতে এক চিমটে দারুচিনি মশলা মেশাতে ভুলবেন না। এতে করে আপনার অনিদ্রা জনিত সমস্যা দূর হবে, আপনি প্রতিদিন রাতে সুন্দর ঘুমের পর সকালে উঠে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
মেটাবোলিজম বৃদ্ধিতে সহায়তা দারুচিনি যুক্ত দুধ ওজন কমাতে সাহায্য করে। দুধের সঙ্গে দারুচিনির মিশ্রণ ওজন কমানোর বিষয়ে সুষম আহার বলা যেতে পারে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এই দুধ ওষুধের কাজ করবে।
পরিপাক ক্ষমতা বাড়ায় এক গ্লাস দুধে এক চিমটে দারুচিনি মিশিয়ে নিন, রাতের খাওয়ার পর শুধু দুধের বদলে এই দুধ পান করুন। আর দেখুন এর কত উপকারিতা। আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে তাহলে এর সাহায্যে রেহাই পেতে পারেন। সেই সঙ্গে এই দুধ আপনার খাদ্য পরিপাকে সাহায্য করবে। তাই প্রতিদিন শোয়ার আগে এই দুধ পান করুন।
সর্দি-কাশির জন্য উপযুক্ত ওষুধ সর্দি-কাশির জন্য এই মিশ্রণ ওষুধের মতো। গরম দুধের সঙ্গে দারুচিনি এন্টিএক্সিডেন্টের কাজ করে। এই পানীয় আপনাকে সর্দি-কাশির থেকে সহজেই বাঁচাতে পারে। বহুদিন ধরে শরীরের কোনও বেদনায় ভুগছেন, এর থেকে সহজেই রেহাই পেতে পারেন দারুচিনিযুক্ত দুধ খেলে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version