Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গরু চুরি করাই তাদের পেশা, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ছবি: নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ।

গ্রেপ্তারকালে গরু বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা, ২ টি গরু, একটি জ্যাক ট্রাক, ২ টি স্মার্ট ফোন ও ১টি ত্রিপল জব্দ করে পুলিশ।

বুধবার (৯ মার্চ) সকালে গাজীপুর কোনাবাড়ী থানা ও ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম মোশারফ হোসেন, মো. শাহ্ আলম ও আব্দুল খালেক। তারা গরু চুরি করে দেশের বিভিন্ন হাটে বিক্রি করতো।

ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরুর মালিক মামলা দায়ের পর অভিযান চালিয়ে ও তিন সদস্যকে গ্রেপ্তার ও গরু, ট্রাক, নগদ টাকা জব্দ করেন পুলিশ।

এছাড়াও তাদের জিজ্ঞাসাবাদে গরু চুরি বিষয়টি স্বাকীর করেন তারা। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version