Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গরু রাখার ঘরে মিলল ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল!

ছবি: ইন্টারনেট, সংগৃহীত।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিত্যক্ত গোয়ালের মধ্যে কোরবানির ঈদে বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে চরজব্বর থানার একদল পুলিশের সেখানে অভিযান চালিয়ে পাঁচ লিটারের ৬২ কার্টুন সয়াবিন তেল জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, জব্দকৃত তেলের মূল্য আড়াই লাখ টাকা। তেলগুলো নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version