Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরের ১৩ ইটভাঁটা বন্ধ করে দিল পরিবেশ অধিদফতর

Dhaka is extremely overpopulated capital city of Bangladesh. Because of drought, famine, water salinity around the country encouraged mass migration to Dhaka. In reality, the city itself lost its capacity to accommodate more people. Brick kilns are taking places into green spaces and growing more high rising buildings everywhere around city. No one can find a place to have a pure breath. The main river Buriganges in the city is nearly dead because of huge industrial pollution. Though Bangladesh is proceeding towards industrialization it requires being very careful regarding environmental impacts. Otherwise the whole nation has to suffer in the long run.

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ১৩টি অবৈধ ইটভাঁটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ইটভাঁটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং।
৭ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদফতরের সহযোগিতায় পরিবেশ অধিদফতর সদর দফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ও বলিয়াদী এলাকায় অবস্থান গ্রহণযোগ্য নয় (অবৈধ) এমন ইটভাঁটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাঁটা স্থাপন ও পরিচালনা করায় ১৩টি ইটভাঁটা থেকে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয় এবং ইটভাঁটাগুলোকে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে অংশ নেন।
অভিযানে কালিয়াকৈরের মেসার্স থ্রি স্টার ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স ফাইভ স্টার ব্রিসককে তিন লাখ টাকা, মেসার্স নাসির ব্রিকস অ্যান্ড কোং দুই লাখ টাকা, মেসার্স যমুনা ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স মেল্লা ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স আরবিসি এন্টারপ্রাইজকে এক লাখ টাকা, মেসার্স সততা ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স একতা ব্রিকস ম্যানুকে দেড় লাখ টাকা, মেসার্স এসএম ব্রিকস ইউনিট-১ ও ২ কে তিন লাখ টাকা, মেসার্স জেআরএইচ এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা এবং মেসার্স এনআরএস ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version