Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে আক্রান্ত আরও ৮৮

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১৩ জন।

এদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতিমধ্যেই রেড জোন ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসকম নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাক শ্রমিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত (১ হাজার ৬৯০ জন) গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত (৩২৯ জন) কালিয়াকৈর উপজেলায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version