Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চারটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

পুলিশ জানায়, গাজীপুরের লক্ষীপুরা, ছয়দানা ও টঙ্গীতে অবস্থিত ৪টি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই কারখানায় গেটের সামনে এসে জড়ো হয়। এ সময় বেতনের দাবিতে উত্তেজিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানায়, বেতন না পেয়ে এসব কারখানার শ্রমিকরা কষ্টে দিন কাটাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version