Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে সোয়েটার কারখানার পরিত্যক্ত মালামালে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকার মীম সোয়েটার লিমিটেড কারখানায় পরিত্যক্ত মালামালে আগুন লেগেছে।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে মীম সোয়েটার কারখানার পাঁচ তলা ভবনের চার তলার একাংশে রাখা পরিত্যক্ত মালামালে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version