Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে গোপালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুর প্রেসক্লাব’র উদ্যোগে ও প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মতবিনিময় ও আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ও অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ-সভাপতি আ: ছাত্তার, সাধারণ সম্পাদক ও সভার সঞ্চালক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক কে.এম মিঠু, মো. সেলিম হোসেন, বিধান চন্দ্র, মাহদী হাসান শিবলী, মো. রুবেল মিয়া প্রমুখ। মতবিনিময় সভার আগে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version