Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে অপরিকল্পিত বৈরাণ নদী খনন ও অনিয়মের অভিযোগ

সাইফুল ইসলাম,
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ‌অপরিকল্পিতভাবে বৈরাণ নদী খনন ও অভিযোগের অভিযোগ ওঠেছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে থানা মোড় চত্বরে মানববন্ধন করেন পৌর এলাকাবাসী।
মানববন্ধন হারানো ঐতিহ্য ফিরে চাই শ্লোগানে চলমান বৈরাণ নদীর খনন কাজে অনিয়ম তুলে পৌর শহরের উত্তর ও দক্ষিণের মতো শহরাঞ্চলে অংশে সমানভাবে খনন কাজ হচ্ছে না বলে দাবি করে প্রকৃত ম্যাপ অনুযায়ী বৈরাণ নদী খননের দাবি করেন স্থানীয়রা।
অনিয়মের প্রতিবাদ মানববন্ধনে অভিযোগ করে বক্তব্যরা বলেন- গোপালপুর পৌর শহরাঞ্চলের অংশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরু খালের নদী খনন কাজ করছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে। অপরিকল্পিত ও অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে বৈরাণ নদীর প্রকৃত অংশ খনন কাজ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এসম মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নূর নবী (সোহাগ), পৌরবাসীর পক্ষে মো. হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল, প্রমূখ। এতে পৌর শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও শতাধিক লোকজন অংশ নেয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version