Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে আ.লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়রপ্রার্থী কেএম গিয়াস উদ্দিন ইঞ্জিনিয়ার (নারকেল গাছ) প্রতীক সমর্থক খলিল (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নৌকা প্রতীক সমর্থকদের বিরুদ্ধে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে পৌর শহরের ডুবাইল আটপাড়া গ্রামের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। গোপালপুর প্রতিনিধি এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজনের আহতের খবর জানা গেছে।

স্থানীয়রা জানান- আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থক ও নারিকেল গাছ সমর্থক দুই পক্ষের এই সংঘর্ষে হয়। সংঘর্ষে নারকেল গাছ সমর্থিত খলিল নামে একজন মারা যায়। সে খলিল আটপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে। এদিকে, নারকেল গাছ সমর্থকের দোকান ও বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিস্তারিত আরও আসছে…..

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version