Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ইসমাইল হোসেন (৩৪) নামে এক চা বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইল উপজেলার ঝাওয়াইল গ্রামের মুহাম্মদ আজিবর রহমানের ছেলে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার স্থানীয় বাজার রোডের একটি ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও স্বজনরা জানায়, প্রতি‌দি‌নের ম‌তো ইসমাইল গতকাল শ‌নিবার রা‌তে চা বি‌ক্রি শে‌ষে দোকান বন্ধ কর‌লেও বা‌ড়ি‌তে ফি‌রে‌ আ‌সে‌নি। স্বজনরা অ‌নেক খোঁজাখুঁজি ক‌রেও কোনো সন্ধান পায়‌নি। প‌রে রোববার সকা‌লে ঝাওয়াইল বাজার সংলগ্ন সেতুর নি‌চে তার মর‌দেহ ভে‌সে উ‌ঠে। প‌রে থানা পু‌লিশ‌কে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনর্চাজ (ভারপ্রাপ্ত) কাইয়ুম সি‌দ্দিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পে‌য়ে ঝাওয়াইল এলাকার ওই সেতুর নিচ থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি ওই এলাকার একজন চা বি‌ক্রেতার ব‌লে প‌রিচয় পাওয়া গে‌ছে। ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version