Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন এমপি

সাইফুল ইসলাম, গোপালপুর: স্কুলে যাতায়াতের সুবিধার্থে টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন স্কুলের অসহায় ও হতদরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার হেমনগর ইউপি পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বাইসাইকেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version