Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে জব্দকৃত ৬০ বস্তা চাল বিতরণ

সাইফুল ইসলাম, 
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় জব্দকৃত ৬০ বস্তুা (১৭৭০ কেজি) চাল দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে থানা চত্বরে আয়োজিত জব্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচীর চাল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, এস আই আখতারুজ্জামান সোহাগ প্রমূখ।
প্রসঙ্গত প্রকাশ, গত ২০ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী উপকার ভোগিদের মাঝে বিতরণকৃত ৬০ বস্তা (১৭৭০) কেজি চাল আলমনগর ইউনিয়নের আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version