Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে মির্জাপুর ইউনিয়নের কাগজী আটা গ্রামের বানোয়াট গণধর্ষণের মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ ভুয়া সংবাদ প্রচার করে কুৎসা রটনাকারিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম লাভলু মাস্টারের সভাপতিত্বে  লিখিত বক্তব্য পাঠ করেন, গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, আল ফারুক আহ্বায়ক শহর ছাত্রলীগ, ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক ছাত্রলীগ, আলমগীর কোভিদ রানা যুগ্ন-আহ্বায়ক ছাত্রলীগ, সোহানুর রহমান সোহান যুগ্ন-আহবায়ক ছাত্রলীগ। বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মির্জাপুর ইউনিয়নের কাগুজিআটা, মোহনপুর ও নুঠুরচর গ্রামের বেশকিছু সচেতন বাসিন্দা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version