Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) প্রত্যুষে জাতীয় পতাকা (অর্ধনর্মিত) উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবনীর ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, অধ্যাপক আ. মোমেন প্রমুখ।

এদিকে, উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংসদ ছোট মনিরের উপস্থিতে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের মাধ্যমে কর্মসূচী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version