সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে গোপালপুরে ইঞ্জিল চালিত ভটভটির চাপায় মাহী আক্তার (৪) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মাহী ওই মো. গ্রামের ধলু মিয়ার নাতনী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী এবং গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান এ ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাহী তার নানা বাড়ীর পাশে রাস্তা পার হওয়ার সময় বেলুয়া বাজার থেকে ছেড়ে আসা একটি ভটভটির চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মাহীকে মৃত ঘোষণা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
