ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৩১ জানুয়ারি) উপজেলায় ৫ ইউপিতে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রয়োগ করছেন ভোটাররা। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
সরেজমিনে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটার উপস্থিত ব্যাপক, রয়েছে দীর্ঘ লাইন।
তবে, করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি হলেও ভোটের মাঠে কোন ধরণের নেই স্বাস্থ্যবিধি। নেই মাস্কের ব্যবহার। গা ঘেঁষাঘেষি ও গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগের অপেক্ষা করছেন ভোটারটা। এদিকে, স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ ও আনসার সদস্যরা হিমসিমে পড়ছেন।
এ বিষয়ে উপজেলার বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বেলায়েত হোসেন নিউজ টাঙ্গাইল-কে বলেন- সকাল থেকেই ভোটের উপস্থিতি অনেক। ভোটারদের বার বার স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে বললেও তারা মানছেন না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
