Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে শিল্পকলা একাডেমীর নবগঠিত কমিটি গঠন: সভাপতি ইউএনও সম্পাদক আজাদ

সাইফুল ইসলাম, গোপালপুর: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শিল্পকলা একাডেমী শাখা’র নবগঠিত কমিটি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ বিশ্বাস কে সভাপতি ও আবুল কালাম আজাদ কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) কার্যালয়ে এক আলোচনা সভায় এই নবগঠিত কমিটি নির্বাচিত হয় তারা।

পরে দুপুরে উপজেলা শিল্পকল্পা একাডেমীর নবগঠিত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নবগঠিত শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আব্দুল জব্বার ও শামীমা ইয়াসমিন ঝর্ণা, কোষাধ্যক্ষ মো. আব্দুল সেলিম, সাংবাদিক/সাহিত্যিক কেএম মিঠু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version