Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ কারাগারে ৬০ বছর বয়সী সাবেক ইউপি সদস্য

News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খলিলুর রহমান (৬০) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খলিলুর রহমান উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্র জানায়, শনিবার খলিলুর রহমান মাদরাসা গেট থেকে ওই ছাত্রীকে ডেকে নেন। এরপর চকলেট দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে পুকুর পাড়ের নির্জন ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে শনিবার রাত ১১টায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মামলার একমাত্র আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version