Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করছেন গোপালপুর থানার নবাগত ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. নুর আলম, নির্বাহী সদস্য রুবেল আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক কায়সার মিয়া কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version