Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী যখন নিজেই এজেন্ট!

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী (ধানের শীষ) প্রতীকে জাহাঙ্গীর আলম রুবেলের কোন এজেন্ট না থাকায় তিনি নিজেই এজেন্ট হয়ে কেন্দ্রের ভিতরে বসে থাকতে দেখা গেছে। শুধু তাই নয়, ওই কেন্দ্রে মেয়রপ্রার্থী ছাড়া তার কোন এজেন্টও দেখা যায়নি।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের কোনাবাড়ী বাজার এলাকার ৩নং ওয়ার্ডের গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে এমন চিত্রই দেখা গেছে।
মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল বলেন- ‘আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থকরা কোন কোন কেন্দ্রে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। তাই এজেন্ট না থাকা নিজেি ভোট পাহারা দিচ্ছি।’
তিনি আরও বলেন- ‘ধানের শীষের কোন সমর্থক বা কর্মীসহ ভোটারদেরও কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ব্যাপক অনিয়ম করছেন তারা।’
সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুুুরে ওই কেন্দ্রসহ পৌর শহরের বিভিন্ন কেন্দ্রের চিত্র সাথে ওই মেয়রপ্রার্থী অভিযোগের সাথে সত্যতা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আজাদুর রহমান জানান- ‘বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ধানের শীষ প্রতীকের এজেন্ট বের করে দেয়ার বিষয়ে অভিযোগ করেন। পরে তাকে কেন্দ্রে এজেন্ট দেয়ার কথা বলেছি।’
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার (গোপালপুর) এসএইচএম কামরুল হাসান জানান- ‘বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল তিনি এ পর্যন্ত কোন ধরণের মৌখিক অভিযোগ করেননি। তবে শুনেছি কোন একটি তিনি নিজেই এজেন্ট হয়ে বসে ছিলেন। তিনি আরও বলেন- নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে দীর্ঘ সময় বসতে থাকতে পারেন না।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version