Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাইফুল ইসলাম, গোপালপুর | টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব এর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে নন্দনপুর বাজার সংলগ্ন গোপালপুর প্রেসক্লাবের নিজস্ব ভবন ও নন্দন ক্লাব স্থাপন উদ্বোধন করেন টাঙ্গাইল-২ সাংসদ ছোট মনির ।

এ সময় বক্তব্য রাখেন- গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাবের সভাপতি ও অধ্যাপক জয়নাল আবেদীন, নন্দন ক্লাবের পক্ষে সাবেক কাউন্সিলর মাসুম ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াসউদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version