শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছরে টাঙ্গাইল ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছরে টাঙ্গাইল ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে সকালে ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যানারসহ খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হয়।

এরপর বেলুন উড়িয়ে টাঙ্গাইল ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এর আগে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ভিপি (জোয়াহের), টাঙ্গাইল-২ (ভূয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রৌফ, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।

পরে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি শোভাযাত্রা টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular