Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে কালিহাতীতে এনসিসি ব্যাংক ঘেরাও

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এনসিসি ব্যাংকের টাঙ্গাইলের কালিহাতি শাখায় গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক ঘেরাও করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। তবে ৬২ লাখ টাকার হিসাব না পাওয়ার কথা স্বীকার করেছেন শাখা ব্যবস্থাপক।

গ্রাহকরা জানান, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় তার পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংকের কালিহাতি শাখায় ৩৫ লাখ টাকা জমা রাখেন। রোববার (২২ সেপ্টেম্বর) সেই টাকা তুলতে গেলে জানা যায়, ওই ব্যাংকের কর্মকর্তা ইউসুফ আলী জাল সাক্ষর করে টাকা তুলে ফেলেছে। বিষয়টি জানাজানি হলে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ সোমবার গ্রাহকরা খোঁজ নিয়ে আরো ৮ জনের টাকা জাল সাক্ষরের মাধ্যমে তুলে নেয়ার প্রমাণ পায়।

এ ঘটনায় ব্যাংক ঘেরাও করে টাকা ফেরতের দাবি জানান ব্যবসায়ী ও এলাকাবাসী।

এদিকে, ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ৬২ লাখ টাকা লাপাত্তার কথা স্বীকার করলেও গ্রাহকদের পক্ষ থেকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version