Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলের হামিদপুর হাটের জায়গা অবৈধ দখলে

News Tangail

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শত বছরের পুরনো হামিদপুর হাটের জায়গা অবৈধ দখলে নিয়ে দোকান করে রেখেছেন স্থানীয় প্রভাবশালীরা। এ জায়গার মালিকানা ঠিক রাখার জন্য নির্মাণ করা হয়েছে ছোট-বড় প্রায় অর্ধশতাধিক দোকানঘর। হাটের জায়গা দখল হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে রাস্তার ওপর চলছে কেনাবেচা। এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর।

অভিযোগে প্রকাশ, এই উপজেলার হামিদপুর সপ্তাহে সোমবার ও বৃহঃস্পতিবার হাট বসে। এ হাটে হামিদপুর,কাশতলা,কালিয়াগ্রাম,সালেংকা,নাটশালা,কদমতলি,আশপাশের আরও ১০ গ্রামের হাজারো মানুষের সমবেত হয়। উপজেলা হামিদপুর হাটই কেনাবেচার প্রধান হাট। এছাড়া কৃষিপ্রধান ঘাটাইল উপজেলার সবচেয়ে বড় ধানের হাট এ হামিদপুর। স্থানীয় কৃষক বছরজুড়ে টন টন ধান বেচাকেনা করেন এ হাটে। অথচ এ জনগুরুত্বপূর্ণ হাটের মূল জায়গায় কমপক্ষে অর্ধশতাধিক দোকানঘর করে দখলকরে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। এ কারণে হাটের মালামাল দোকান বিছিয়ে বসার জায়গা না থাকায় অনেকে বসে পড়েছেন অন্যের জায়গা এবং হাটের সঙ্গে পাকা রাস্তার ওপর।

হাটের ইজারাদার মো.স্বপন মিয়া জানান, দোকানিদের দোকান নিয়ে বসার জায়গা প্রভাবশালীদের অবৈধ দখলে থাকায় হাটের কেনাবেচা আগের তুলনায় অনেক কমে গেছে। সেইসঙ্গে সরকারের রাজস্ব কমে এসেছে।

এ হাটের জায়গা অবৈধ দখলমুক্ত করার জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ্য করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version