Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ঘাটাইলে (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রমজানে দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, যানজট, নিরসন মাদকদ্রব্য ব্যবহার নির্মুল, ইত্যাদি বিষয় নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এ সময় বক্তব্য রাখেন পৌরমেয়র আব্দুর রশিদ মিয়া, সহকারী কমিশনার(ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাবু সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version