Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে আওয়ামীলীগ প্রার্থী আতাউর রহমান খানের নেতাকর্মীদের সাথে মতবিনিময়

News Tangail

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনে
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে বলেছেন, মানুষের ভালবাসা ও পরম করুনাময়ের রহমত না থাকলে আমি দলীয় মনোনয়ন পেতাম না। দলীয় মনোনয়ন পাওয়ায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।

গতকাল শনিবার বিকালে কদমতলি গারট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগনেতা আতাউর রহমান খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি দলের সব পক্ষের সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সবাইকে একটা জিনিস মাথায় রেখে নির্বাচনে কাজ করতে হবে। সকলকে মনে রাখতে হবে প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর মার্কা নৌকা। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী বিজয়ী হবে। তিনি নির্বাচনী আচারণ বিধি মেনে সবাইকে ঘরে ঘরে কাজ করার আহ্বান জানান।

এ বিষয়ে ঘাটাইল থেকে আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর ডঃ অধীর চন্দ্র সরকার বলেন আমি নৌকার টিকেট পাইনি তাতে আমার কোন দুঃখ নেই নেত্রী যাকে নৌকার জন্য নির্বাচিত করেছেনে আমি তার জন্য সর্বদাই কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বজলুর রহমান রিপন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেষ্টিং,বঙ্গবন্ধু চিকিৎসক কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ডা.সুলতান মাহমুদ,আওয়ামীলীগ নেতা মফেল তালুকদার,হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন রতন,দিঘর ইউনিয়ন আওয়ামীলিগ সভাপতি শাহজাহান মোল্লা, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলিগ সভাপতি মহিয়ার উদ্দিন মিয়া,রেজাউল করিম মটু,খন্দকার আসাদুজ্জামান সাহেথ,শহিদুল ইসলাম,মো.রাসেল খান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ সিদ্দিকী,দিঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান জনি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version