Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে আরএসএম ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আরএসএম ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এই আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, দেউলাবাড়ি ইউনিয়নের আরএসএম ইটভাটা কর্তৃপক্ষ ভাটা পরিচালনার বৈধ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version