ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২ নং ঘাটাইল ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। গত ২১ মার্চ দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হায়দর আলী।
ইউপি চেয়ারম্যান জানান, চোরের দল মূল ফকটের লোহার গ্রিল কেটে এবং দরজার তালা ভেঙ্গে পরিষদের ভবনে প্রবেশ করে। চোরেরা একটি ল্যাপটপ, একটি ক্যামেরা নগদ নয় হাজার টাকা, হল রুমের সাউন্ড সিস্টেম বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এ সময় তারা ইউনিয়ন পরিষদ ভবনের অফিস কক্ষের তিনটি আলমারি,দুটি দরজা ও একটি টেবিল ভাংচুর করে এবং আসবাপত্র ভাংচুর ও কাগজপত্র তছনছ করে। এর ফলে পরিষদের অনেক গুরুত্বপূর্ন ফাইলের কাগজপত্র নষ্ট হয়েছে । চুরির ঘটনায় ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা। খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ইউপি সচিব মোঃ খোরশেদ আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানান ইউপি চেয়ারম্যান হায়দর আলী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
