Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের তিন দিনব্যাপি অবহিতকরণ কর্মশালার উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের ইউনিয়ন পরিষদ প্রশাসন বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষন সভা আজ সোমবার (২৪আগষ্ট) শুরু হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপি এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার(ভূমি) ফারজানা ইয়াসমিন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু প্রমূখ।

প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সহ মোট একশত ৮২ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version