Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে এক মাথা দুই মুখ বিশিষ্ট শিশুর জন্ম

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের ঘাটাইলে এক মাথা ও দুই মুখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দিয়েছে স্বপ্না নামে এক গৃহবধূ। উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে রোববার বিকাল ৫টায় শিশুটি জন্ম গ্রহন করে।

ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম। স্বপ্নার বাবার বাড়ি ভূযাপুর উপজেলার পাচ তেইল্লা গ্রামে। দেড় বছর আগের তার বিয়ে হয়।

রবিবার সকালে সিজারিয়ান অপরাশেন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে ভর্তি করান। বিকাল ৫টায় তার অপারেশন করানো হয়। অপারেশন করান ডা. মো. ইসহাক আলী।

এ সময় এক মাথা দুই মুখ চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দেয় গৃহবধূ। জন্ম দেয়ার এক ঘন্টা পর শিশু মারা যায়। খবর পেয়ে মুহুর্তের মধ্যে শিশুটিকে দেখতে ভিড় জমে যায় ক্লিনিকটিতে। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে দাফন করানোর জন্য বাড়িতে নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version