Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক স্কুলের উদ্বোধন

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক স্কুলের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই স্কুলের নামের ফলক শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৩(ঘাটাইল)আসনের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম স্কুল প্রাঙ্গণে শুভ উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খান মোহন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহা আতাউর রহমান খান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী যশোর টিচার্স ট্রেনিং কলেজ এর অধ্যক্ষ ড.জয়নাল আবেদীন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম,দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সৈয়দ আবদুর রহমান।

আরিফ সিদ্দিকির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক সমিতি-হামিদপুর শাখার সভাপতি জাকির হোসেন খান রতন,আলহাজ¦ আবুল হোসেন খান,আবু তাহের সিদ্দিকী,স্কুলের শিক্ষক মঙ্গল চন্দ্র সাহা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো.আব্দুর রাজ্জাক,ডা.সুলতান মাহমুদ, ভ’মিদাতা মো.আরিফ খান,আব্দুর রশিদ খান(স্বপন),মো.সাজিব খান,দিঘলকান্দি ইউনিয়ন শহীদ বাপ্পী স্মৃতি সংসদ নেতা মো.রাসেল খান,সম্রাট খান,হিমেল খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ নাথ কর্মকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিশুদের নৈতিকশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোন অবস্থায় শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয়’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version