মনিরুল ইসলাম, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর এলাকার এক হতদরিদ্র কৃষক অভাবের কারণে নিজের জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছিলো না। এ খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলার স্থানীয় মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন। আজ (১০ ডিসেম্বর) উপজেলার মোমিনপুর গ্রামের এক কৃষকের ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের পক্ষ হতে জানায়, বর্তমান পরিস্থিতিতে কৃষকদের ফসল কেটে দিয়ে সামান্য কষ্ট দূর করতে এগিয়ে আসে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। তারা বিগত সময়ে অনেক সমাজ সেবামূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলেও জানায়। এরই ধারাবাহিকতায় ঘাটাইলের এক কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃআশিকুর রহমান,সহ-সভাপতি মোঃ আজিজুল হাকিম, সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সাগর ও অন্যান্য সদস্যরা।
জানা যায়, বিগত দিনে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
