Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ক্যাবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন

News Tangail

ঘাটাইল প্রতিনিধি: প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল তারিফ ক্যাবল টিভি নেটওয়ার্ক,মীম স্যাটেলাইট ক্যাবল এর ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে ঘাটাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই কন্ট্রোল রুমের উদ্বোধন ঘোষণা করেন টিসি ভিসনের টাঙ্গাইলের সভাপতি মো.আনোয়ারুজ্জামান মিন্টু।
তারিফ ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক খন্দকার মাজহারুল ইসলাম তারিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরিফ হোসেন,আব্দুর রহমান,শুভ (টিসি ভিসন), গুপি দা (তারাকান্দি ক্যাবল টিভি নেটওয়ার্ক), মো.আখতার হোসেন (মীম স্যাটেলাইট), রবি দা (মধুপুর ক্যাবল টিভি নেওয়াকর্), মো.আশরাফ আলী (আশরাফ ইলেকট্রিক এন্ড স্যাটেলাইট) , বিশিষ্ট ক্যাবল ব্যাবসায়ী ও সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ।

অনুষ্ঠানে কয়েক জেলার ক্যাবল মালিক ও অপারেটরগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version