Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম হাজীনগর নামক স্থানে একটি অজ্ঞাত গাড়ি এক পথচারীকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version