নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঘাটাইলে সাবেক সংসদ আমানুর রহমান খান রানার পক্ষে বিজয় র্যালি শেষে বাড়ি ফেরার পথে চার ছাত্রলীগ নেতা কর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী বাজারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসী হামলায় আহতরা হলেনÑ জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণব বর্মণ (১৭), মিজানুর রহমানের ছেলে মামুন (১৮), কিনু মিয়ার ছেলে হাবিবুর (১৮), জগদীশ বর্মণের ছেলে আকাশ বর্মণ (১৭)।
স্থানীয়রা জানান, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান ও সাবেক সংসদ আমানুর রহমান খান রানার পক্ষে বিজয় শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে জোড়দীঘি নামক স্থানে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পথরোধ করে এলোপাতাড়ি মারপিট ও মাথায় আঘাত জনিত কারণে তারা গুরুতর আহত হয়।
ছাত্রলীগ কর্মীদের আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার জোড়দীঘি ছাকেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজারও মানুষের উপস্থিতিতে মানববন্ধন, মিছিল ও রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান, হামলার শিকার হওয়া ব্যক্তিদের পরিবারবর্গ, সাধারণ জনগণ এবং উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, সাগরদিঘী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরমান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম মাস্টার, জোড়দিঘী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন আহমেদ, সাগরদিঘী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার উদ্দীন, মিন্টু মিয়া এবং সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহসিন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
