ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাইধারচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম মজিবর রহমান (৩০)। তার বাড়ি মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সুজন মিয়া।
এলাকাবাসী জানায়, প্রাণ কোম্পানির লিজকৃত জমিতে কাসাভা চাষের জন্য জমি প্রস্তুত করছিল মজিবর। সেই সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে সে নিচে পড়ে যায়। আশেপাশে কেউ না থাকায় প্রায় আধাঘণ্টা ট্রাক্টরের নিচেই পড়ে থাকেন তিনি। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

