Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ডোবায় পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ডোবার পানিতে ডুবে শাকিল(২১) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের শোলাকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার দেওপাড়া ইউনিয়নের শোলাকিপাড়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।

জানা গেছে, শাকিল আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার দুপুরে হঠাৎ সবার অগোচরে সে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। এ সময় এলাকার দুই কিশোর শাকিলকে দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। ততক্ষনে ডোবার পানিতে শাকিল ডুবে যায়। পরে নিহতের পরিবারের লোকজন তাকে মৃত উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুল ইসলাম ডোবায় পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version