Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে দি সানরাইজ ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

News Tangail

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে দিঘর ইউনিয়নে ছাত্রদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন “ছামনা দি সানরাইজ ক্লাব”এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধায় উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন। আরো বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ আরশেদ আলি আকন্দ, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলি ইয়াসমিন ,ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ,ঘাটাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু,সাংবাদিক আলআমীন বিএসসি।

ক্লাবের সভাপতি যোবায়ের আহমেদ রুবেলের পরিচালনায়,সাধারন সম্পাদক সজিব আহমেদ , সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম,রায়হান এ সময় সংগঠনের উন্নয়ন মূলক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ক্লাবের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মো. ফরহাদ হোসেন।

আলোচনা সভা শেষে কেক কেটে সানরাইজ ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version