বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিন দিন পর নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার লক্ষিন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত নুরুল ইসলাম উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। সে পেশায় একজন ঘোড়ারগাড়ি চালক। গত (১৬ জানুয়ারি) শনিবার উপজেলায় কুড়ালিয়া বাইদ এলাকায় ঘোড়দৌড় দেখতে গিয়ে নিখোঁজ হয় নুরুল ইসলাম। পরের দিন তার ছেলে আনিছুর রহমান নিখোঁজ হওয়ার ঘাটাইল থানায় সাধারণ ডায়েরী করেন।
সাধারণ ডায়রীর তদন্তে নেমে পুলিশ উপজেলার সুন্দইল গ্রামের জামাল হোসেন (৪৫), তার মেয়ের জামাই দেওজানা গ্রামের ফজর আলী (২৪) এবং একই গ্রামের অটোচালক শাহ আলম (২২) কে আটক করে।
ধৃত আসামীদের ভাষ্যমতে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, ১৬ জানুয়ারি শনিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা নুরুল ইসলামকে দেওজানা বাজার থেকে জোড়পূর্বক ব্যাটারি চালিত অটোতে তুলে নেয়। পরে তারা  আটোতেই শ্বাসরোধ করে তাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা নুরুল ইসলামের লাশ উপজেলার লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচশতগজ পূর্ব দিকে সাগরদিঘী- গারোবাজার পাকা সড়কের পাশে জঙ্গলে ফেলে যায়। পরে তাদের দেয়া তথ্য মতে গতকাল (১৮ জানুয়ারি) সোমবার রাতে তার হাত-পা বাধা  লাশ উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular