Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে নির্বাচনী সহিংসতা, আহত ১০

News Tangail
ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিংযোগ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারণায় মিছিল বের করা হয়। লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মিছিল পৌঁছলে নৌকা প্রতিকের প্রার্থী শরীফ হোসেনের সমর্থকরা হামলা চালায়।
এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময়ে চারটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন,থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার,এসিল্যান্ড ফারজানা ইয়াসমিন সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন বলেন,নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবেনা। অপরাধী যেই হোক সবাইকে আইনের আওতায় আনা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version