Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় এমপি আতাউর রহমান খান। সভায় সুফল প্রকল্পের আওতায় বাগান সৃজন, জবরদখলকৃত বনভূমি ও অবৈধ করাতকল উচ্ছেধ, পাহাড় কাটাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, ধলাপাড়া রেজ্ঞ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান প্রমূখ।

সভায় আগামী সভার আগে বনের ভিতর স্থাপিত অবৈধ করাতকল উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া পাহাড়কাটা জবরদখলকৃত বনভূমি দ্রুত উদ্ধারে স্থানীয় কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version