Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশার অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সরিষাআটা গ্রামের মোস্তফা (৪০) এবং দেওপাড়া গ্রামের আবু তালেব (৪৬)। এদের মধ্যে মোস্তফা অটোরিকশার যাত্রী ও আবু তালেব অটোরিকশা চালক। আহতের নাম সাহেদা বেগম (৭০)। সে জোরদিঘী গ্রামের বাসিন্দা।

উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন জানান, ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সাগরদিঘী যাওয়ার সময় শহর গোপিনপুর পেচুয়া পৌঁছালে পেছন থেকে পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক আবু তালেব নিহত হয়। আহত হয় আরও দুইজন।

তিনি আরও জানান, পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version