Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কদমতলী বাজার ও মোঘলপাড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যাক্তি হলেন সিএনজির যাত্রী টাঙ্গাইল সদর থানার বার্থা গ্রামের মৃত নজর আলীর ছেলে ইউনুস আলী (৫৪) এ ঘটনায় সিএনজি ড্রাইভার সানোয়ার হোসেনকে (৪৬) গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল এবং ট্রাকটি মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার কদমতলী বাজার এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা আনারস ব্যাবসায়ী এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক টাঙ্গাইল সদর থানার ব্রাক্ষণ কুশিয়া গ্রামের সানোয়ার হোসেনকে (৪৬) টাঙ্গাইল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

এদিকে ভোর ৫টার সময় উপজেলার মোগলপাড়া আয়খালী ব্রীজের পাশে অজ্ঞাত একটি গাড়ি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি চালক কালিয়াকৈর থানার শহর আলীর ছেলে আব্দুস সামাদ (৪০) ঘটনাস্থলেই নিহত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version